• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ

সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ

Reporter Name / ১৬৬ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

[ad_1]

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও অধিবেশন আহ্বান প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে বিষয়টি জাতীয় সংসদেই উত্থাপন করবে বিরোধী দল। রাষ্ট্রপতির ভাষণের ওপর বিরোধীদল তাদের বক্তব্য তুলে ধরবে। এরপর সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে সরকারের মনোভাব কী? তারপর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এর আগে একই দিনে জামায়াতের কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আগামীকালই বর্তমান সরকারের শেষ অধিবেশন হতে পারে। জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করা হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ১১ দল। আগামী ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলনের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।

এদিকে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে জানতে চাওয়া হয়, সংবিধান সংস্কার কমিশন নিয়ে সভায় কোনো আলোচনা হয়েছে কি না। জবাবে তিনি বলেন, বিষয়টি ওই দিনের কার্যসূচিতে ছিল না। তবে, সংবিধান সংস্কারের বিষয়টি সরকার সংসদের মাধ্যমেই নিষ্পত্তি করতে চায়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category