• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই গৃহবধূ খুন নরসিংদীতে।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ২২২ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

 

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে টানা দুদিনে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইদন মিয়া নিহত হওয়ার পরদিন শুক্রবার দুপুরে ফেরদৌসি আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ চলাকালে আলোকবালী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ফেরদৌসি আক্তার ওই গ্রামের রয়েস আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে এ বিরোধের জেরে শাহ আলম গ্রুপের হামলায় কাইয়ুম গ্রুপের সমর্থক ইদন মিয়া (৬০) নিহত হন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।

এরই রেশ ধরে শুক্রবার দুপুরে কাইয়ুম গ্রুপের লোকজন প্রতিপক্ষ শাহ আলম গ্রুপের সমর্থক রয়েস আলীর বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির উঠানে রয়েস আলীর স্ত্রী ফেরদৌসি আক্তারকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার জানান, “আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category