• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

শিবপুর উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামী মহসিন দুবাই থেকে গ্রেপ্তার

Reporter Name / ৫৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

[ad_1]

বাণী রিপোর্ট : ইন্টারপোলের সহায়তায় নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

২০ জুলাই তাকে গ্রেপ্তারের পর ২১ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় মহসিন মিয়া। গ্রেপ্তারকৃত মহসিন মিয়া (৪৬) শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েছ আলীর ছেলে।

পিবিআই পুলিশ সুপার বলেন, ২০২৩ সালের ২৩ জুন হতে শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এরই মধ্যে পালিয়ে দুবাই চলে যায় অন্যতম আসামি মহসিন মিয়া। পরে ইন্টারপোলের রেড এলার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেপ্তার করে। দুবাই পুলিশের বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের একটি দল গত রোববার (২০ জুলাই) মহসিন মিয়াকে দেশে নিয়ে আসে। পরদিন ২১ জুলাই নরসিংদীর আদালতে নেয়া হলে মহসিন মিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেয়। এ নিয়ে আলোচিত উপজেলা চেয়ারম্যান হত্যা মামলাটির ১৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়া সহ আরো দু’জন। গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদ খানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার ৯৪ দিন পর ৩১ মে মারা যান বর্ষিয়ান রাজনীতিবিদ হারুনুর রশিদ খান। মৃত্যুর আগেই এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category