• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name / ৩১০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

[ad_1]

হাবিবুর রহমান হাবিব : নরসিংদীর শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পুটিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড এর সদস্য মো: এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মুন্সেফেরচর কাঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।

ইউপি সদস্য এরশাদ মিয়া বলেন, পাশাপাশি বাড়ির দুই শিশু আলিফ ও মায়ামনি বৃষ্টির সময় খেলতে বের হয়। এসময় অসাবধানতা বশত রাস্তার পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় দুই শিশু। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুদের অভিভাবকদের সাথে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category