• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ

শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পরও খেলার মাঠ খোলা রাখার নির্দেশ

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

[ad_1]

দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও মাঠ ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এতে সই করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।

চিঠিতে বলা হয়েছে, শহর ও গ্রাম পর্যায়ে খেলাধুলার মাঠ নির্ধারণ ও ব্যবহারের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ করতে হবে এবং তা নিয়মিত খেলাধুলার কাজে ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রম শেষে ও ছুটির দিনে আশপাশের ছেলে-মেয়েদের খেলাধুলার সুবিধার্থে মাঠ উন্মুক্ত রাখতে হবে।

এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অধীনস্থ সব মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category