• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

শহীদ ওসমান হাদির বিষয়ে আমাদের সরকার খুবই সিরিয়াস: মুক্তিযুদ্ধমন্ত্রী

Reporter Name / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

[ad_1]

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শহীদ ওসমান হাদির বিষয়ে আমাদের সরকার খুবই সিরিয়াস। আমরা যখন সরকারে যাইনি, তার আগে থেকেই এ বিষয়ে আমরা যথাযথ গুরুত্ব দিয়েছি। সকল হত্যাকাণ্ডের বিচার যাতে সঠিকভাবে হয়, সে ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, সখিপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজিব ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের দাম বাড়িয়ে অসাধু কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করছে। আমাদের এই সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দেবো না। এছাড়া যারা যানবাহন চালাচ্ছেন, তাদের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category