• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন |
  • English Version

শঙ্কা ও টানটান উত্তেজনায় জেলাবাসী – IPCSBDPress

Reporter Name / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন


আপডেটঃ ২:০৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:​- দিনাজপুরে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির ময়দান।তবে সাধারণ ভোটারদের মনে ভর করেছে এক অজানা শঙ্কা।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ তথ্যমতে, জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ৫৩৯টি কেন্দ্রই এখন ঝুঁকিপূর্ণ।শতাংশের হিসাবে যা মোট কেন্দ্রের প্রায় ৬৩.৮৬ শতাংশ।এসব কেন্দ্রের মধ্যে ২৫৭টিকে অধিক ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)।​পুলিশি সূত্রের দাবি, কেবল রাজনৈতিক সংঘাতের আশঙ্কা নয়, বরং ভৌগোলিক অবস্থান এবং অতীত ইতিহাসকেও ঝুঁকিপূর্ণের তালিকায় নাম ওঠার কারণ হিসেবে দেখা হচ্ছে।বিশেষ করে যেসব কেন্দ্রে ভোটার সংখ্যা অত্যাধিক, যেখানে সীমানা প্রাচীর নেই কিংবা যে কেন্দ্রগুলো সীমান্ত সংলগ্ন ও দুর্গম সেগুলোই এখন প্রশাসনের মাথাব্যথার বড় কারণ।

এছাড়াও প্রভাবশালী প্রার্থীদের বাড়ির কাছাকাছি অবস্থিত কেন্দ্র এবং অতীতে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এমন এলাকাগুলোতেও বাড়তি নজরদারি রাখা হচ্ছে।​ডিএসবি কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২৫৭টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রের ভৌগোলিক বিন্যাস নিম্নরূপ: দিনাজপুর-১ : (বীরগঞ্জ-কাহারোল) ৮৬টি।

দিনাজপুর-৬ : (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) ৬৬টি দিনাজপুর-৫ : (পার্বতীপুর-ফুলবাড়ী) ৪৬টি দিনাজপুর-৪ : (খানসামা-চিরিরবন্দর) ২৫টি দিনাজপুর-২ : (বোচাগঞ্জ-বিরল) ২২টি দিনাজপুর-৩ : (সদর) ১২টি।বাকি ২৮২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৩০৫টি কেন্দ্রকে সাধারণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

​নির্বাচন ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতির কথা বলা হলেও সাধারণ মানুষের মনে অস্বস্তি কাটছে না।জেলা পুলিশের ডিআই-ওয়ান শহীদুল ইসলাম জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।তবে সীমান্ত সংলগ্ন এবং দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে শেষ পর্যন্ত ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে চায়ের টেবিল থেকে রাজনৈতিক আড্ডায় চলছে নানা আলোচনা।​

জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন।এর মধ্যে নারী ভোটারের সংখ্যা (১৩ লাখ ৩১ হাজার ২৫৫) পুরুষের (১৩ লাখ ২৯ হাজার ৪৫৭) তুলনায় কিছুটা বেশি।জেলায় মোট ৮৪৪টি কেন্দ্রের বিপরীতে ভোট কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৯৩টি।​

আসনভিত্তিক ভোটার পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ভোটার দিনাজপুর-৬ আসনে (৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন) এবং সবচেয়ে কম দিনাজপুর-২ আসনে (৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন)।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts