• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

​লক্ষীপুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু ফতুল্লায় উদ্ধার

Reporter Name / ৮৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

[ad_1]

লক্ষীপুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু ফতুল্লায় উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিএনপি নেতা এবং ফতুল্লা মডেল থানা পুলিশের মানবিক ও তাৎক্ষণিক পদক্ষেপে নিখোঁজ দুই শিশু তাদের পরিবারের কাছে ফিরতে পেরেছে। 

 

বুধবার (২২ এপ্রিল) এ ঘটনা জানাজানি হলে সবাই প্রশংসা করেন।

 

উদ্ধার হওয়া শিশুরা হলো—লক্ষ্মীপুর সদর থানার রেজাউল করিম রেজুর ছেলে মোঃ মুরাদ হোসেন জুয়েল (১০) এবং একই এলাকার শরিফুল হোসেনের ছেলে সাব্বির শেখ (৮)।

 

স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফা অরুন জানান, গত সোমবার রাত আটটার দিকে তিনি ফতুল্লা রেলস্টেশন এলাকায় জটলা দেখতে পান। সেখানে উৎসুক জনতা শিশু দুটির পরিচয় জানার চেষ্টা করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি শিশুদের ভিড় থেকে সরিয়ে নিজের হেফাজতে নেন। এরপর দাপাইদ্রাকপুর এলাকায় তার ট্রান্সপোর্ট এজেন্সির কার্যালয়ে নিয়ে শিশুদের খাবার ও প্রাথমিক যত্নের ব্যবস্থা করেন।

 

ঘটনাটি ফতুল্লা মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) জুয়েলকে জানানো হলে পুলিশ শিশুদের থানায় নেওয়ার পরামর্শ দেয়। রাত ১১টার দিকে গোলাম মোস্তফা অরুন তার ছেলে আব্দুল্লাহ আলী সজলকে সাথে নিয়ে শিশুদের থানায় হাজির করেন। সেখানে ডিউটি অফিসার আনিসের সহযোগিতায় লক্ষ্মীপুর সদর থানায় শিশুদের ছবি ইমেইল করা হয়। যাচাই শেষে জানা যায়, দুই দিন আগেই ওই দুই শিশুর নিখোঁজ সংক্রান্ত অভিযোগ লক্ষ্মীপুর থানায় দায়ের করা হয়েছিল।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শিশুদের অভিভাবকরা ফতুল্লা থানায় উপস্থিত হন। যথাযথ প্রক্রিয়া শেষে বিএনপি নেতার উপস্থিতিতে শিশুদের তাদের পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। 

 

শিশুদের নিরাপদে গাড়িতে তুলে দিয়ে গোলাম মোস্তফা অরুন বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে মানবিক দায়িত্ব পালন করেছি মাত্র।

 

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহির জানান, স্থানীয় নেতার সহযোগিতায় এবং দ্রুত আন্তঃথানা যোগাযোগের মাধ্যমে শিশুদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের মতে, এই দ্রুত উদ্যোগের ফলে একটি বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts