• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধ পাল্টাপাল্টি অভিযোগ – IPCSBDPress আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলার আয়োজন করতে যাচ্ছে এনসিপি নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা জল্লারপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে ডাকাতি, আটক ১৩ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়, সুরে সুরে শেষ শ্রদ্ধা আশা ভোঁসলেকে সীতাকুণ্ডে পাহাড় কেটে ডিপো নির্মাণের অভিযোগ, জরিমানা ও কারাদণ্ড ফতুল্লায় কৃষক দল নেতার অফিসে সৈনিক লীগ নেতার ছেলের ভাঙচুর সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক এক

রূপগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ: দেড় লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে রূপগঞ্জ থানার দক্ষিণ কাজীপাড়া, রুপসী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও বন্ধন ট্রেডিং নামে দুটি প্রতিষ্ঠানের গুদামে অবৈধভাবে ভোজ্য তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন, মজুদ এবং বিভিন্ন নামী ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করে আসছিল। এ অপরাধে প্রতিটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে প্রায় ৫ হাজার লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় জব্দ করা হয়। এসব তেল বাজারে সরবরাহ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল বলে জানা গেছে।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts