• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

রুয়েট শিক্ষার্থীর আন্তর্জাতিক বিজ্ঞান কংগ্রেসে দ্বিতীয় স্থান অর্জন – IPCSBDPress

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ১:৩৮ অপরাহ্ণ | এপ্রিল ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে।বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী ‘৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্টস কংগ্রেস’-এ অংশ নিয়ে রুয়েটের একটি গবেষক দল দ্বিতীয় স্থান অর্জন করেছে।গত ৪ ও ৫ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরেন।

রুয়েটের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মশফিকুর রহমান মারুফের গবেষণা ‘ফিজিক্যাল, কেমিক্যাল, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’ ক্যাটাগরিতে পোস্টার প্রেজেন্টেশন ইভেন্টে দ্বিতীয় স্থান লাভ করে।গবেষণাটি সম্পন্ন হয় অধ্যাপক ড. মো. আল-আমিন আল-আজাদুল ইসলামের নির্দেশনায় এবং সহযোগী অধ্যাপক ড. মো. জুয়েল হোসেনের তত্ত্বাবধানে।

গবেষণার বিষয় ছিল ক্লোরিন উৎপাদনের একটি নতুন পদ্ধতি উদ্ভাবন, যেখানে ডেনসিটি ফাংশনাল থিওরি (ডিএফটি) ব্যবহার করে উন্নত ইলেক্ট্রোক্যাটালিস্টের কার্যকারিতা বিশ্লেষণ করা হয়েছে।এতে পরিবেশবান্ধব, কম খরচের এবং ধাতুমুক্ত কার্বন-ভিত্তিক উপাদান ব্যবহার করে ক্লোরিন উৎপাদনের সম্ভাবনা তুলে ধরা হয়েছে।

গবেষণা দলের তত্ত্বাবধায়করা জানান, ক্লোরিন শিল্পক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।নতুন এই পদ্ধতি প্রচলিত ব্যয়বহুল ও শক্তিনির্ভর প্রযুক্তির বিকল্প হিসেবে কাজ করতে পারে, যা দেশের শিল্পখাতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রুয়েট শিক্ষার্থীর এমন সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category