• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরে নারীকে ধর্ষণ ও স্বর্ণের চেইন  ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা বৈষম্যবিরোধী মামলায় বন্দরে যুবলীগ নেতা গ্রেপ্তার জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব ডেভেলপমেন্ট নারী ফুটবলে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে মামলা থেকে নাম বাদ দেওয়ার তদবিরে আলেক সিদ্ধিরগঞ্জে যৌতুক নিরোধ আইনে স্বামীর মামলায় স্ত্রী গ্রেফতার ভুল সময়ে সিজারে নবজাতকের মৃত্যু,  চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান – IPCSBDPress খানপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২ আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা

Reporter Name / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন


নরসিংদীর রায়পুরায় জেল পলাতক অপু আহমেদ নামে এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে উপজেলার মরজাল ইউনিয়নের একটি স মিলের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, নিহত অপু আহমেদ মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে। জুলাই আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলার ঘটনায় বন্দি অবস্থায় পালিয়ে যায় অপু। পলাতক থাকলেও তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। বুধবার সকালে স্থানীয়রা স মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে লাশের মুখ দেখে এটি অপু আহমেদ বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত অপু আহমেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা মামলাসহ আনুমানিক ৮ থেকে ৯টি মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts