• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

রাত ৩টায় ফোন করলেও তারেক রহমানকে পাওয়া যায়: চিফ হুইপ

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

[ad_1]

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, তারেক রহমান টাকা চুরি করতে আসেননি। তিনি একজন সাশ্রয়ী মানুষ, যিনি নিজের অফিসে সেন্ট্রাল এসি চালান না এবং রাত ৩টায় ফোন করলেও তাকে পাওয়া যায়। তিনি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন এবং প্রস্তাব রেখেছেন যে, দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তিনি ‘জুলাই সনদ’-এর পক্ষে এবং এর প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। নির্বাচনে জয়লাভ করে বিরোধীদলীয় নেতার বাসায় গিয়ে দেখা করার নজিরও স্থাপন করেছেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল’ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম প্রমুখ।

চিফ হুইপ বলেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, শুধু এই কারণেই বিএনপিকে ১৭ বছর ভুগতে হয়েছে। নানা অসংগতি থেকে জিয়াউর রহমান দেশটাকে বের করে এনেছিলেন। কিন্তু ফলাফল হিসেবে তাকে হত্যা করা হয়েছে। বেগম জিয়ার আমলে দেশের মানুষ কেন ভালো থাকল, কেন দেশের উন্নতি হলো? শুধু এসব কারণে আমরা ১৭ বছর ভুগেছি। মানুষ যখন মানবেতর জীবনযাপন করে শেষ হয়ে যাচ্ছিল, তখন জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেন। তার খাল খনন কর্মসূচির ফলে তিন বছরের মাথায় খাদ্য সংকট দূর হয়েছিল। বর্তমানে তারেক রহমানও একই পথে হাঁটছেন এবং বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছেন।

শেখ মুজিবুর রহমানের সমালোচনা করে চিফ হুইপ বলেন, স্বাধীনতাকে অরক্ষিত রেখে তিনি আত্মসমর্পণ করেছিলেন। বিবিসির সাংবাদিক সিরাজের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, সিরাজের বলা ৩ লাখ শহীদকে শেখ মুজিব ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন। এছাড়া জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ নেই বলে শেখ হাসিনা সংসদে যে মন্তব্য করেছিলেন, তারও সমালোচনা করেন তিনি। মুজিব বাহিনী অত্যন্ত নৃশংস ছিল। বাবা-মায়ের সামনে ছেলেকে হত্যা বা বাবার হাতে কুড়াল দিয়ে ছেলের মাথা বিচ্ছিন্ন করার মতো ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা পাচার করেছে এবং যুবলীগের সদস্যদের অস্ত্রের লাইসেন্স লাগত না।

—এজেড



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category