• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীতে চর দখল নিয়ে প্রতিপক্ষের বাসায় হামলা গোলা-গুলিতে নিহত-১, আহত-১ – IPCSBDPress

Reporter Name / ২৫৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ৩:০১ অপরাহ্ণ | জানুয়ারি ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীর বাঘা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে সোহেল রানা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় তাঁর স্ত্রী সাধিনা খাতুন আহত হয়েছেন।শনিবার (৩ জানুয়ারি)  দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতে সোহেল রানা ও তাঁর স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।এ সময়  সশস্ত্র সন্ত্রাসী কাঁকন বাহিনীর লোকজন সোহেলের বাড়িতে গিয়ে ঘরের টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে এলোপাতাড়ি ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে।এতে সোহেল রানা ও তাঁর স্ত্রী গুলিবিদ্ধ হন।গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে এলাকাবাসী আহত দম্পতিকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী সাধিনা খাতুন চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ‘কাঁকন বাহিনী’ নামে পরিচিত একটি সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্যরা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে।দীর্ঘদিন ধরে বাঘার মোন্তাজ গ্রুপ ও কুষ্টিয়ার কাঁকন বাহিনীর মধ্যে চর দখলকে কেন্দ্র করে বিরোধ চলছিল।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category