• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

মুহসীন হল সংসদের সংস্কৃতি সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে ৩ দিনের আল্টিমেটাম

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

[ad_1]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাস কবিরের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৩ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছে হল সংসদ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে চার দফা দাবি পেশ করে এই হুঁশিয়ারি দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৬ এপ্রিল শাহবাগ থানা এলাকায় জুলহাস কবিরের ওপর নৃশংস হামলা চালানো হয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, হামলার নির্দেশদাতা ও মদদদাতা হিসেবে সাজ্জাদ হোসাইন রবিন সরাসরি জড়িত। আগামী ২৯ এপ্রিলের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে নামবে হল সংসদ। প্রশাসনের নীরবতা বা নিষ্ক্রিয়তাকে সহিংসতার প্রতি পরোক্ষ সমর্থন হিসেবে গণ্য করা হবে। এ বিষয়ে হল প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্যাম্পাসে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হলো: ​১. জুলহাস কবিরের ওপর হামলায় জড়িত সব অভিযুক্তকে শনাক্ত করে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. হামলার প্ররোচনাকারী সাজ্জাদ হোসাইন রবিনের হলের সিট বাতিল ও হল থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। ৩. আবুজার গিফারী ইফাত ও মনসুর রাফিসহ হলে অবস্থানরত সব মেয়াদোত্তীর্ণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ৩ দিনের মধ্যে উচ্ছেদ এবং বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। ৪. আহত জুলহাস কবিরের চিকিৎসার যাবতীয় খরচ হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।

—এজেড



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category