• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

মাশরাফি-সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

Reporter Name / ২৭৭ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

[ad_1]

ঢাকা-৬ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলা ‘বিশ্বাসযোগ্য নয়’। দু’জনই দেশের ক্রীড়াঙ্গনের সম্পদ; তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন আছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, তারা ক্রিকেটার, তাও যেন তেন ক্রিকেটার না বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। আমি বিষয়টি ক্রিকেটার হিসেবে বিবেচনা করছি। জনগণ এই বিষয়ে তাদের জবাব ইতোমধ্যেই একপ্রকার দিয়ে দিয়েছে, সমাজও দিয়েছে। তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা, সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় না তারা নির্দেশ দিয়ে কাউকে হত্যা করেছে বা বন্দুক হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করেছে। খুনের অভিযোগকে তিনি রাজনৈতিক বা অতিরঞ্জিত হিসেবে দেখছেন। যদি তাদের বিরুদ্ধে দুর্নীতি বা মানি লন্ডারিং সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, তাহলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষভাবে খতিয়ে দেখা উচিত। অর্থাৎ, ফৌজদারি অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও আইনি প্রক্রিয়া অনুসরণের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। যদিও ঘরোয়া ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি আত্মগোপনে আছেন বলে ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়। অন্যদিকে সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশের জার্সিতে খেলেই বিদায় নিতে চান এমন ইচ্ছার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন। সেই বক্তব্যের পরই তার জাতীয় দলে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

বিসিবি ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও সাকিবের খেলায় ফেরাকে রাজনৈতিক ইস্যু না করার ইঙ্গিত দেয়া হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বলেন, সেটা (সাকিবের জাতীয় দলে খেলা) তার ফর্মের ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি। যে যোগ্য, সে অবশ্যই খেলবে। এদিকে চলমান বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। গুঞ্জন ছিল, ওই সিরিজে অংশ নিতে ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন সাকিব। তবে তিনি নিজেই জানিয়েছেন, নির্দিষ্ট ওই তারিখে দেশে ফিরছেন না।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category