
মনোহরদী থানা পুলিশের সহযোগিতায় বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী থানার একটি পুরাতন সিআর মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ।
১৩/০৪/২০২৬ খ্রি. রোজ সোমবার গতরাত আনুমানিক ২:১০ মিনিটে এসআই নিঃ আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মিনহাজ আব্দুল্লাহ ভুইয়া তানিমকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি এলাকার বাসিন্দা এবং ইসমাইল হোসেন ভুইয়ার পুত্র। তার বিরুদ্ধে সিআর মামলা নং ৯২৫/২৩ (মো: নং ২৬১/২৪), যৌতুক নিরোধ আইন ৩ ধারায় আদালত কর্তৃক ১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মনোহরদী থানায় এনে হাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।