• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন |
  • English Version

মনোহরদীর সাগরদী বাজারে ইসলামী আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ২১২ Time View
Update : বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বাজারে ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ লেবুতলা ও খিদিরপুর ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খিদিরপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল্লাহ প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান মাস্টার। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন, খিদিরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মিয়া এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লেবুতলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু তৈয়ব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খিদিরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ।

এ সময় মনোহরদী থানার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এর আগে মাওলানা সাইফুল্লাহ প্রধান সাগরদী বাজারে স্থানীয়দের সাথে এক চা চক্রে অংশ নেন। এসময় তিনি কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts