• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ

Reporter Name / ২৭৬ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
খিদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বীর আহম্মদপুর গ্রামে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গ্রামবাসীর বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ডা. এম এইচ কবির, সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী জনাব মাঈন উদ্দিন বাবুল, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান তপন, মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, মনোহরদী উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মেম্বার এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
এছাড়াও গণসংযোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন যুবদল নেতা জনাব রুহুল আমিন শৈকত, জনাব রাসেল মিয়া, জনাব জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ প্রতীক দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। তারা বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জনগণ ধানের শীষের পক্ষেই ঐক্যবদ্ধ।
গণসংযোগ শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category