• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে ৩ গরু চোর আটক।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭৯১ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

 

নরসিংদীর মনোহরদীতে তিন গরু চোরকে আটক করার পর পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন – পার্শ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বিয়াইদোয়া গ্রামের ওয়ালীউল্লাহর ছেলে সোহেল (৩২), একই এলাকার বেলায়েতের ছেলে রাসেল (২৫) এবং কাইয়ূমের স্ত্রী রিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে এ তিনজনকে কোচেরচর বাজারের গরু নিয়ে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী। এ সময় তাদের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। খবর পেয়ে গরুর মালিক সোহেল নূর মোহাম্মদ ঘটনাস্থলে এসে নিজের গরু চিহ্নিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে আটকদেরকে মনোহরদী থানায় নিয়ে আসেন।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জব্বার জানান, কাপাসিয়া থেকে গরু চুরি করে তারা মনোহরদীতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়েন। চুরির ঘটনা কাপাসিয়ায় হওয়ায় গরুর মালিককে কাপাসিয়া থানায় মামলা করতে বলেছি। মামলার পরে আসামিদের কাপাসিয়া থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category