• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

মনোহরদীতে ৩০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন, আত্মনির্ভরশীলতায় বসুন্ধরা শুভসংঘ

Reporter Name / ৩৭০ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

মনোহরদীতে ৩০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন, আত্মনির্ভরশীলতায় বসুন্ধরা শুভসংঘ
কামাল উদ্দিন সরকার বাদল।জেলা প্রতিনিধি নরসিংদী।

নরসিংদীর মনোহরদীতে অসচ্ছল ও প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ নারীর আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও গাছের চারা তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির।
বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডা. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাইমিন আল জিহান, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান এবং মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাবুল মোল্লা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণের পাশাপাশি সেলাই মেশিন প্রদান তাদের নিজ বাড়িতে বা ছোট পরিসরে কাজ শুরু করে পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।
উপকারভোগীরা জানান, বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন পাওয়ায় তাদের জন্য আয়ের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তারা এই উদ্যোগকে নিজেদের জীবনের নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন।
উপকারভোগী আছিয়া আক্তার বলেন, “এই সেলাই মেশিন কাজে লাগিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে চাই। বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ আমাদের মতো পিছিয়ে পড়া নারীদের জন্য সত্যিই আশীর্বাদ।”
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, গ্রামীণ নারীদের টেকসইভাবে স্বাবলম্বী করতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে সেলাই মেশিন দেওয়া হচ্ছে। গত তিন বছরে সারাদেশে তিন হাজারের বেশি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ।
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, সারাদেশের মতো নরসিংদীর তৃণমূল পর্যায়েও বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। এই উদ্যোগ ভবিষ্যতে অনেক নারীকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেবে।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, একটি সুন্দর সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। বসুন্ধরা শুভসংঘ দায়িত্বশীলতার সঙ্গে সেই ভূমিকা পালন করছে। সেলাই মেশিনের পাশাপাশি গাছের চারা বিতরণ পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নারীরা নিজেদের আয় দিয়ে পরিবারের আর্থিক দায়িত্ব ভাগ করে নিতে পারবেন, যা সন্তানদের ভবিষ্যৎ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি জানান, দেশের প্রতিটি জেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ডায়ালাইসিস সুবিধা চালু করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category