• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ

মনোহরদীতে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে মানববন্ধন, ইব্রাহিমের মুক্তির দাবি

Reporter Name / ১৬২ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

মনোহরদীতে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে মানববন্ধন, ইব্রাহিমের মুক্তির দাবি

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে ‘মামলাবাজ’ হিসেবে পরিচিত শিমু আক্তারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ এনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। শনিবার (৯ মে) বিকাল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিমু আক্তার গ্রামের বহু সাধারণ মানুষের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। এতে এলাকার শান্তিপ্রিয় মানুষ চরম আতঙ্ক ও হয়রানির মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেন তারা।
এসময় বক্তারা বর্তমানে ‘ধর্ষণ চেষ্টা’ মামলায় কারাগারে থাকা ইব্রাহিম নামের এক ব্যক্তির মুক্তির দাবি জানান। তাদের ভাষ্য, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কর্মসূচিতে উপস্থিত ইব্রাহিমের মা ও স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে তার নিঃশর্ত মুক্তি কামনা করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা কাজল মিয়া, স্থানীয় ইউপি সদস্য জজ মিয়া, ইমাম তারা মিয়া ও হেলাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একইসঙ্গে তারা গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category