• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১

Reporter Name / ১৮৮ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১
নরসিংদীর মনোহরদী থানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় থানা ও ফাঁড়ির বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এলাকাকে মাদকমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাতে ডিউটিতে থাকা অবস্থায় মনোহরদী থানার এসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, থানাধীন গোতাশিয়া খোটমোড়া এলাকায় একটি মুদির দোকানের সামনে রাস্তার উপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পুলিশ খোকন মিয়া (৪০), পিতা: মৃত সামেদ আলী, সাং- খোটমোড়া, গোতাশিয়া—কে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আজ ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মনোহরদী উপজেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে l


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category