• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মনোহরদীতে, বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

মনোহরদীতে, বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ হিমেল মিয়া।  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি।

আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মনোহরদী উপজেলা পরিষদে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব,এম,এ,মুহাইমিন আল,জিহান ( ইউ,এন,ও) সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর ইসলাম। তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনোহরদী থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি আরও জানান, নববর্ষকে ঘিরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে উল্লেখ করে তিনি সকলকে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি কোনো সন্দেহজনক কার্যকলাপ পরিলক্ষিত হলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
সভায় বক্তারা একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে সকলের সম্মিলিত

প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category