• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে টপসয়েল কাটায় অভিযান, ভেক্যু মেশিন-ট্রলি-ব্যাটারি জব্দ

Reporter Name / ২২৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

মনোহরদীতে টপসয়েল কাটায় অভিযান, ভেক্যু মেশিন-ট্রলি-ব্যাটারি জব্দ

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলায় ফসলি জমির উর্বর টপসয়েল কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এসময় একটি ভেক্যু মেশিন, একটি ট্রলি ও চারটি ব্যাটারি জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের কাহেতেরগাঁও গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে বিভিন্ন এলাকায় ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটা ও নির্মাণকাজে বিক্রি করে আসছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দল পৃথক দুটি স্থানে টপসয়েল কাটার প্রমাণ পায়। তবে আদালতের উপস্থিতির খবর পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেক্যু মেশিন, একটি ট্রলি ও চারটি ব্যাটারি জব্দ করে উপজেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া জানান, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category