• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মনোহরদীতে চালাকচর বাজারে বিএনপির দুই পক্ষেরসংঘর্ষে আহত ১০, গাড়ি ভাঙচুর।

নিজস্ব প্রতিবেদক। / ৩২৬ Time View
Update : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

নরসিংদীর মনোহরদীতে চালাকচর বাজারে  বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত এবং ৩টি গাড়িসহ মোটরসাইকেল ভাঙচুর হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার চালাকচর বাজারে এই সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন নেতা-কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করেন। এ সময় সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতা-কর্মীরা বাধা দেয়। দুই পক্ষের নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষ হয়। দুপুর পর্যন্ত দফায় দফায় হামলার ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। জয়নুল আবেদীনের গাড়িসহ আরও অন্তত ৩টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন বলেন, ‘আমার শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা সৃষ্টি করে বিএনপির তথাকথিত নেতা-কর্মীরা। সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশে তার ভাতিজাসহ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এটি নতুন নয়, তারা পূর্বেও এমন ঘটনা ঘটিয়েছেন। আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আশা করি তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি সর্দার শাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আমিসহ আমার দলের সদস্যসচিব এলাকাতেই নাই। অথচ জয়নুল সাহেব যদি এমন অভিযোগ করে থাকেন তাহলে তিনি মিথ্যা অভিযোগ করছেন।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, ‘ঘটনার বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category