• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

মনোহরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ২৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

মনোহরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
স্টাফ রিপোর্টার | মনোহরদী
নরসিংদীর মনোহরদীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, রাসায়নিক সার, লেবুর চারা ও ভার্মিকম্পোস্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান।
এ সময় আর ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার জানান, কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে একটি করে সবজি বীজের প্যাকেজের পাশাপাশি ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। এছাড়া ৫০ জন কৃষককে লেবু প্রণোদনার আওতায় ৫টি করে লেবুর চারা এবং ১০ কেজি করে ভার্মিকম্পোস্ট প্রদান করা হবে।
প্রধান অতিথি সরদার সাখাওয়াত হোসেন বকুল তাঁর বক্তব্যে বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। কৃষকদের জীবনমান উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে প্রতীকীভাবে সবজি বীজের প্যাকেজ, ডিএপি ও এমওপি সার, লেবুর চারা ও ভার্মিকম্পোস্ট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে এ প্রণোদনা কর্মসূচি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category