• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

মনোহরদীতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২৯৭ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মনোহরদীতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: ১০ হাজার টাকা জরিমানা
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী পৌরসভার বাজারে এলপি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) জনাব মোঃ আসাদ গ্যাস সিলিন্ডার ক্রয় করতে গেলে মনোহরদী পৌরসভার নিউ রিফাত স্টোর নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট বিক্রেতাকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উপস্থিত জনসাধারণের মধ্যে ন্যায্য মূল্যে ৯টি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, জনাব মোঃ সজিব মিয়া।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category