• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে গঙ্গার পানিবণ্টন চুক্তি হবে প্রথম পরীক্ষা

Reporter Name / ১১৬ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

[ad_1]

এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়ায় ন্যায্যতা ও জলবায়ু সহনশীলতার ভিত্তিতে গঙ্গার পানিবণ্টন চুক্তিটি প্রথম পরীক্ষা হবে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, গঙ্গার পানির সঙ্গে আমাদের সম্পর্কটা বাঁচা-মরার। আমাদের পুরো সভ্যতা ও জীবিকা গঙ্গার পানির প্রাপ্যতার ওপর নির্ভরশীল। আমরা একটি সংশোধিত চুক্তি দেখতে চাই, যা মানুষের জরুরি প্রয়োজন মেটাতে পারবে। পানি বণ্টন যথাযথ না হলে বাংলাদেশের জীবিকা, কৃষি ও খাদ্যনিরাপত্তায় বিরূপ প্রভাব পড়বে, যেহেতু দুই দেশ সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী, এমন এক প্রেক্ষাপটে ন্যায্যতা ও জলবায়ু সহনশীলতার ভিত্তিতে গঙ্গার পানিবণ্টন চুক্তিটি হবে দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিক করার জন্য প্রথম পরীক্ষা।

গতকাল (১২ এপ্রিল) শনিবার প্রচারিত ভারতের টিভি চ্যানেল এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বিষয়ে তিনি এসব কথা বলেন। সদ্য ভারত সফর শেষ করে মরিশাসে গিয়ে সাক্ষাৎকারটি দেন পররাষ্ট্রমন্ত্রী। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে ৯ ও ১০ এপ্রিল অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে তখন মরিশাসে অবস্থান করছিলেন তিনি। মরিশাসে যাওয়ার আগে বাংলাদেশের নতুন সরকারের প্রথম মন্ত্রী হিসেবে ৭ ও ৮ এপ্রিল ভারত সফর করেন তিনি। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ছাড়াও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী।

১৯৯৬ সালে আ’লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তি চলমান থাকা অবস্থায়ই বাংলাদেশের দিক থেকে শুষ্ক মৌসুমে পানি না পাওয়ার অভিযোগ ছিল। মেয়াদ শেষ হওয়ায় এখন চুক্তির মেয়াদ বাড়াতে হবে বা নতুন চুক্তি করতে হবে। গঙ্গার পানি চুক্তি সম্পন্ন হয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আ’লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে তলানিতে ঠেকে ঢাকা-দিল্লি সম্পর্ক। এর আগে বাংলাদেশ-ভারত উভয় দেশই ভিসা প্রদান সীমিত করেছিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসার সমস্যা দুই দেশেই ছিল। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার তিন দিনের মধ্যে ভারতের সব ধরনের নাগরিকের জন্য ভিসা চালু করেছে। আশা করি, ভারতও একই ধরনের পদক্ষেপ নেবে। উদাহরণ হিসেবে বলতে পারি, বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা ভিসার ওপর নির্ভর করেন। যখন ওই ভিসা পাওয়া বিঘ্নিত হলো। মানুষ তখন বিকল্প খুঁজতে শুরু করল। এর ফলে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ একটা সুতা ছিঁড়ে গেলো।

বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করলে ভারতের ওপর কী প্রভাব পড়তে পারে– এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত কিংবা চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু এক পক্ষের লাভের নিরিখে পরিচালিত নয়। চীনের সঙ্গে সহযোগিতা ও ভারতের সঙ্গে বাণিজ্য– দুটোই বাজারভিত্তিক বাস্তবতার ওপর নির্ভর করে পরিচালিত হয়ে থাকে। যেখানে আমরা ভালো মূল্য পাই, সেখানেই আমরা যাই।

বাসস জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসে চলমান ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে শুক্রবার মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক সমন্বয় ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেমে গেলেও বৈশ্বিক জ্বালানি সংকট পুরোপুরি শেষ হবে না বলে সতর্ক করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সংকট মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার মরিশাসে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে (আইওসি) বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি।

—এজেড



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category