• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ব্যবসায়ীদের ক্ষতি করা যাবে না, নন-ইস্যুকে ইস্যু বানিয়ে রাজনীতি নয়: মামুন মাহমুদ

Reporter Name / ৯৭ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “কোনো নন-ইস্যুকে ইস্যু তৈরি করে রাজনীতির মাঠ গরম করতে গিয়ে যেন ব্যবসায়ীদের কোনো ক্ষতির কারণ না হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

 

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নগরীর হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা, ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।

 

মামুন মাহমুদ বলেন, “দেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত ও দুর্বল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সুশাসন প্রতিষ্ঠা এবং দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে সহযোগিতা করাও প্রয়োজন।”

 

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বহুদলীয় গণতন্ত্রই প্রতিষ্ঠা করেননি, ব্যবসায়ী সমাজকেও জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করেছিলেন। বর্তমানে দেশের অর্থনীতি গার্মেন্টস ও হোসিয়ারি শিল্পের ওপর অনেকাংশে নির্ভরশীল। এসব খাতের বিকাশে তার দূরদর্শী নীতিমালার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।”

 

বর্তমান সরকারের বিভিন্ন নতুন নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এসব নীতির সুফল কাজে লাগিয়ে উদ্যোক্তাদের আরও নতুন শিল্প-কারখানা গড়ে তোলা উচিত।”

 

বিএনপির এই নেতা বলেন, “জাতীয়তাবাদী দল সততা ও জনগণের আস্থা নিয়ে বারবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের উন্নয়ন ও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। রাজনৈতিক দলগুলোর জন্য মতপ্রকাশের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে গঠনমূলক রাজনীতির চর্চা করতে হবে।”

 

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু স্বাভাবিক ছিল না। দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, সাধারণ মানুষের কাছেও একজন জনপ্রিয় জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন।”

 

সভাপতির বক্তব্যে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, “জিয়াউর রহমান রাষ্ট্রপতি না হলে দেশের বহুদলীয় গণতন্ত্রের বিকাশ সম্ভব হতো না। তার অবদানের ধারাবাহিকতায় আজ তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি।”

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এবং সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category