• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কুতুবপুরে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কীভাবে সাজাবেন আপনার প্রি-ব্রাইডাল – একুশের কাগজ রূপগঞ্জে ৫ মাদক বিক্রতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু পিটিসি সাইট কী? সেরা ৫টি পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করুন সহজেই বন্দরে নারী মাদক বিক্রেতার ১ বছরের কারাদণ্ড শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হোসেনপুর এস.এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৮০.৯৫%

Reporter Name / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন


বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাশের হার ৮০.৯৫ শতাংশ।

বুধবার (১৮ মার্চ)  বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীস্থ বেফাক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। 

  • ফযীলত (স্নাতক) মারহালার মেধা তালিকা
স্থান   ছাত্রের নাম ও প্রতিষ্ঠান ছাত্রীর নাম ও প্রতিষ্ঠান
১ম 

আবু ইউসুফ (জামেউল উলূম, মিরপুর) 

সুবাইতা বারীরা রহমান (সাহবানিয়া, মিরপুর)

২য় 

আব্দুল্লাহ বিন ওমর (জামিআ রাব্বানিয়া, নারায়ণগঞ্জ)

আসমা বিনতে আলম (জামিয়াতুত তাইয়্যিবাত, ঢাকা)

৩য়  মোঃ আব্দুল্লাহ আল মাসউদ (গাজীপুর)  আমাতুল্লাহ নাজিফা (নারায়ণগঞ্জ)

 

  • সানাবিয়া উলইয়া (উচ্চ মাধ্যমিক) মারহালার মেধা তালিকা
স্থান   ছাত্রের নাম ও প্রতিষ্ঠান ছাত্রীর নাম ও প্রতিষ্ঠান
১ম 

লাবীব মাসরুর (৬৭৪), মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী, ঢাকা

ফারিহা সুলতানা আফিফা (৬৫৬), আল জামেয়াতুত্বায়্যিবা বানিয়াচং, হবিগঞ্জ

২য় 

ইউশা ইবনে মনির (৬৭০), ফেনী জেলার জামেয়া রশীদিয়া,ফেনী
মোঃ ইসমাইল হোসেন (৬৭০), জামিয়াতুস সুন্নাহ শিবচর, মাদারীপুর

হুমায়রা হাসনাত (৬৫৪), ফাতেমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা রামপুরা, ঢাকা

৩য়  ওমর ফারুক (৬৬৯), মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী, ঢাকা আবিদা বিনতে মাসউদ (৬৫২), রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

 

  • সানাবিয়া (মাধ্যমিক) মারহালার মেধা তালিকা
স্থান   ছাত্র প্রতিষ্ঠান
১ম 

নাবিল নোমান (৭৮০)

মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী, ঢাকা

২য় 

মোঃ আবু বকর (৭৭৫)

জামিয়া ইবরাহীমিয়া দারুল উলুম কদমতলী, ঢাকা

৩য়  ওমুহাম্মদ ইউশা জামিল (৭৭৪) জামিয়া নূরানীয়া তারাপাশা, কিশোরগঞ্জ
  • মুতাওয়াসসিতা (নিম্ন মাধ্যমিক) মারহালার মেধা তালিকা
স্থান   ছাত্রের নাম ও প্রতিষ্ঠান ছাত্রীর নাম ও প্রতিষ্ঠান
১ম 

মোঃ আলাউদ্দিন (৬৯০), জামিয়া আশরাফিয়া সাইনবোর্ড, নারায়ণগঞ্জ

হাফসা হাসনাত (৬৮৯), ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা রামপুরা, ঢাকা

২য় 

মুহাম্মাদ এনামুল হক (৬৮৯), জামিআ রাব্বানিয়া আরাবিয়া জালকুড়ি, নারায়ণগঞ্জ

মুনতাহা ফাতেমা (৬৮৬), মাহমুদিয়া মহিলা মাদরাসা ডেমরা, ঢাকা 

৩য়  আব্দুল্লাহ (৬৮৮), জামিআ রাব্বানিয়া আরাবিয়া জালকুড়ি, নারায়ণগঞ্জ জুয়াইরিয়া আতকিয়া (৬৮৩), জামিয়াতুত তায়্যিবাত মুহাম্মাদপুর, ঢাকা
লুবাবা বিনতে সাদেক (৬৮৩),  মাহমুদিয়া মহিলা মাদরাসা ডেমরা, ঢাকা 
  • ইবতিদাইয়া (প্রাইমারি)  মারহালার মেধা তালিকা
স্থান   ছাত্রের নাম ও প্রতিষ্ঠান ছাত্রীর নাম ও প্রতিষ্ঠান
১ম 

মোঃ ইসমাইল খান (৫৯৪), মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর, ঢাকা
মো. জুনাইদ হাসান (৫৯৪), জামিয়া কুরআনিয়া বকচর, যশোর

বুশরা আক্তার (৫৯৩), আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদরাসা ভৈরব কিশোরগঞ্জ
সামিয়া ইসলাম (৫৯৩), জামিয়াতুল ইসলাহ গোয়ালপাড়া, ঠাকুরগাঁও

২য় 

নাহিদ মৃধা (৫৯৩), দারুল উলুম আশরাফিয়া মাদরাসা শিবপুর,নরসিংদী
মেহেদী হাসান রাব্বি (৫৯৩), জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদ, ময়মনসিংহ
মোঃ সা’দ হাসান তামিম (৫৯৩), জামিয়া সিদ্দিকীয়া যাদুরচর, ঢাকা
মোঃ তামিমুর রহমান (৫৯৩), মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর, ঢাকা 
আব্দুল্লাহ আল যায়েদ (৫৯৩), জামেউল উলুম মাদরাসা মিরপুর-১৪, ঢাকা
মুহাম্মদ (৫৯৩), জামিয়াতুস সুন্নাহ শিবচর, মাদারীপুর
মোঃ আশ্রাফুল ইসলাম (৫৯৩), জামিয়াতুস সুন্নাহ শিবচর, মাদারীপুর
সাকিব (৫৯৩), জামিয়াতুস সুন্নাহ শিবচর, মাদারীপুর

সিদ্রাতুল মুনতাহা (৫৯২), দারুস সুফফাহ মহিলা মাদরাসা, নোয়াখালী
মারিয়া (৫৯২), ধামরাই কাসেমুল উলুম বালিকা মাদরাসা, ঢাকা
মোসাঃ সায়ীদা খাতুন (৫৯২),  জামিয়া নিয়ামতিয়া, যশোর
মোছাঃ মরিয়ম আক্তার (৫৯২), দারুল হিকমাহ বালিকা মাদরাসা গাইবান্ধা

৩য়  সাহিদ (৫৯২), জামিয়া ইসলামিয়া দিলুরোড মাদরাসা, ঢাকা
মোঃ তানভীর হুসাইন (৫৯২), জামিয়া সাঈদিয়া কারীমিয়া ভাটারা, ঢাকা
ইয়াসির আরাফাত তৌসিফ (৫৯২), দারুল উলুম নিজামিয়া মধ্যবাড়েরা, ময়মনসিংহ
মোঃ নাছরুল্লাহ হাওলাদার (৫৯২), মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর, ঢাকা 
মোঃ জুবায়ের হোসেন (৫৯২), মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর, ঢাকা 
সৈয়দ ইকরার বিল লিসান (৫৯২), জামেউল উলুম মাদরাসা মিরপুর-১৪, ঢাকা
মোঃ মাসুম বিল্লাহ (৫৯২), জামিআ কাসেমিয়া দারুল উলুম লৌহজং, মুন্সিগঞ্জ
মোঃ হাসিবুর রহমান (৫৯২), জামিয়াতুল মানহাল ঢাকা
তামিম ইকবাল (৫৯২), মাদরাসা উসমানিয়া আঙ্গারিয়া, শরীয়তপুর
আব্দুর রহমান আনাস (৫৯২), মাদরাসা মারকাযুল ইহসান যাত্রাবাড়ী, ঢাকা
মোঃ আবু বক্কার শেখ (৫৯২), জামিয়াতুস সুন্নাহ শিবচর, মাদারীপুর
মুহাম্মদ ওয়াহিদ সাদিক (৫৯২), জামেয়া হাকীমুল উম্মত কেরাণীগঞ্জ, ঢাকা
মোঃ রাহাদ হোসেন (৫৯২), জামিয়া আশরাফুল উলুম মঙ্গলবাড়ীয়া,  কুষ্টিয়া
রেদওয়ানা বিনতে ওমর (৫৯১), রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
মোছা, মাসতুরা খাতুন মনিরা (৫৯১), আল মাদরাসাতুল ইসলামিয়া লিল বানাত গফরগাঁও, ময়মনসিংহ
উম্মে ফাতেমা হামীম (৫৯১), আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদরাসা, কুমিল্লা  

 
  • তাহফিজুল কুরআন: ছাত্রদের ১৩০টি গ্রুপে পরীক্ষা গ্রহণ করা হয়। ১ম থেকে ৩য় স্থান পর্যন্ত মেধা অর্জনকারী পরীক্ষার্থী ৩৫৭১ জন।
  • তাহফিজুল কুরআন: ছাত্রীদের ১৪টি গ্রুপে পরীক্ষা গ্রহণ করা হয়। ১ম থেকে ৩য় স্থান পর্যন্ত মেধা অর্জনকারী পরীক্ষার্থী ১৭০ জন।
  • ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত: ছাত্র-ছাত্রীদের ৪টি গ্রুপে পরীক্ষা গ্রহণ করা হয়। ১ম থেকে ৩য় স্থান পর্যন্ত মেধা অর্জনকারী পরীক্ষার্থী ১২ জন।

পরীক্ষার্থী ও পাশের পরিসংখ্যান
প্রকাশিত ফল অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মেধার ভিত্তিতে পাশের পরিসংখ্যান নিচে দেওয়া হলো:

মুমতায: ৫৩,৫০০ জন
জায়্যিদ জিদ্দান : ৫৫,৭৪৭ জন
জায়্যিদ : ৬৫,৬৭৩ জন
মাকবুল : ১,১১,৬৭১ জন

উল্লেখ্য, গত ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭টি স্তরে (Marhala) এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা (২,০৯,২৪২ জন) ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

  • অনলাইনে ফল দেখার নিয়ম

পরীক্ষার্থীরা বেফাকের নিজস্ব রেজাল্ট পোর্টাল থেকে তাদের ফল জানতে পারবেন। বর্তমানে ওয়েবসাইটে শুধুমাত্র ২০২৬ সালের নতুন ফল (Befaq Result 2026) দেখা যাচ্ছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শাওয়াল মাস থেকে ২০০৯ হতে ২০২৫ সাল পর্যন্ত বিগত বছরগুলোর আরকাইভ ফলও এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, বিগত ১৭ জানুয়ারি ২০২৬ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১৩৩৮টি দরসিয়াত ছাত্রী কেন্দ্রে, ৩৯৯টি হিফজ ছাত্র ও ৫০টি হিফজ ছাত্রী কেন্দ্রে এবং ২২টি ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত (ছাত্র-ছাত্রী) কেন্দ্রে মোট ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ৩৫৪০৩৬ জন।

এতে দরসিয়াত ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১০৩৫৮৪ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২০৯২৪২ জন, তাহফিজুল কোরআন ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩৭৬৮৫ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২৪৭৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১০৫১ জন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts