• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
  • English Version

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনোহরদীর সাগরদী বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

 

মো:হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

 

 

 

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে সাগরদী বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ডের সভাপতি ও সাবেক পুলিশ পরিদর্শক মুক্তার হোসেন তোতা। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, খিদিরপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া এবং ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ রুহুল আমিন সৈকত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাগরদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রফিকুল ইসলাম। তিনি-ই পবিত্র দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

দোয়া মাহফিলে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts