• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

বিশ্বায়ন ও মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় নরসিংদীতে ‘রিসেট ইয়োর লাইফ’ সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

[ad_1]

বিশ্বায়নের দ্রুত পরিবর্তনশীল বাজার আর চতুর্থ শিল্প বিপ্লবের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মের মানসিক শক্তি জোগাতে এবং জীবনের লক্ষ্য পুনর্নির্ধারণে নরসিংদীতে অনুষ্ঠিত হলো এক বিশেষ সেমিনার। শুক্রবার (৫ জুন) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদী মিলনায়তনে ‘রিসেট ইয়োর লাইফ’শীর্ষক এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্নাইল’(Secret of Your Happiness)।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিঃ প্রাণজিৎ লাল শীল। তিনি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়। ক্যারিয়ারের চাপ ও ব্যক্তিগত হতাশা কাটিয়ে উঠতে তরুণদের নিয়মিত নিজেকে ‘রিসেট’ বা নতুন করে গড়ে তোলা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অপরিহার্য।”

সংগঠনের নরসিংদী জেলা শাখা সভাপতি হাসিবুর রহমান সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক এবং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নাসির আহমেদ রিগান। বক্তারা তরুণদের আত্মউন্নয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর কৌশলগুলো বিস্তারিত আলোচনা করেন।

‘স্নাইল’-এর প্রতিষ্ঠাতা ফারাবী রহমান আলিফ এবং সাংগঠনিক সম্পাদক শিমুল প্রধানের উপস্থিতিতে সেমিনারে শতাধিক শিক্ষার্থী ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ অংশ নেন।
ইমন ফারুকী ও নাজনীন আক্তারের সঞ্চালনায় আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, তরুণদের মাঝে এই ইতিবাচক জাগরণই হবে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার। দেশব্যাপী এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তারা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category