• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিএনপির মনোনয়ন পেলেন আ’লীগের নেত্রী

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

[ad_1]

আওয়ামী লীগের আমলে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হওয়া বান্দরবানের আওয়ামী লীগের নেত্রী অ্যাডভোকেট মাধবী মারমাকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন বিএনপি।

সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনে তালিকা প্রকাশ করা হয়। মাধবী মারমা ২০২৪ সালের নভেম্বর থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মাধবী মারমা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী সরকারের আমলে দলীয় এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৫ সালে তিনি নোটারি পাবলিক হিসেবেও দায়িত্বে ছিলেন।

বান্দরবান জেলা বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট মাধবী মারমা অতীতে এবং বর্তমানে বিএনপির কোনো পদ পদবিতে ছিলেন না। এদিকে মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করায় বান্দরবান জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। মাধবী মারমাকে মনোনীত খবর ছড়িয়ে পড়া সাথে সাথে জেলা বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।

নাম না বলার শর্তে বান্দরবান জেলা বিএনপির নেতা বলেন, বিএনপির ত্যাগীদের নেতাদের বাদ রেখে আ’লীগের দোসরদের পুনর্বাসন করা হচ্ছে যা কোনোদিন আশা করিনি। যাকে মনোনীত করা হয়েছে তিনি দীর্ঘ আওয়ামীলীগদের সাথে কাজ করে গেছেন। পার্বত্য তিনটি সাধারণ আসনের মধ্যে দুইটির প্রতিনিধি বর্তমানে পাহাড়ি সম্প্রদায়ের। পাহাড়ি বাঙালি ভারসাম্য ও বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনে একজন বাঙ্গালী নেত্রীর খুবই দরকার ছিলো। তাছাড়াও মাধবী মারমা বিএনপির কেউ নয় এবং অতীতেও কোনো পদে ছিলেন না।

—এজেড



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category