• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাবাকে পিটিয়ে হত্যার বিচার চাই” শিশু কন্যার আর্তনাদে আবেগঘন মানববন্ধন

Reporter Name / ১২০ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

[ad_1]

“আমার বাবাকে যারা মেরেছে, তাদের বিচার চাই। আমার বাবাকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু হত্যাকারীদের শাস্তি দিতে হবে।” — এমন হৃদয়বিদারক আহ্বান জানিয়ে কান্নায় ভেঙে পড়ে শিশু কন্যা ওয়াকিয়া। তার এই আর্তনাদে আবেগাপ্লুত হয়ে পড়েন মানববন্ধনে উপস্থিত শতাধিক মানুষ।

 

শনিবার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নিহত ফয়জুল মিয়ার পরিবারের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। মানববন্ধনে নিহতের স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের গাবতলি এলাকায় অবস্থিত এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে গত বুধবার রাত ১০টার দিকে ফয়জুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং তিন কন্যা সন্তানের জনক।

 

পরিবারের অভিযোগ, নিরাময় কেন্দ্রের মালিক সজীব, রকি ও তাদের সহযোগীদের নির্মম নির্যাতন ও মারধরের কারণেই ফয়জুল মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় মেয়ে নুরজাহান বেগম সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে ঘটনার তিন দিন পার হলেও আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা।

 

মানববন্ধনে নিহতের স্ত্রী মাসুদা বেগম বলেন, “আমার তিন সন্তানের বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি একজন অসহায় নারী। যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।”

 

নিহতের ভাই বিল্লাল হোসেন বলেন, “আমার ভাই সুস্থ অবস্থায় নিরাময় কেন্দ্রে গিয়েছিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই আমরা তার লাশ পেয়েছি। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং একটি পরিকল্পিত হত্যা। প্রশাসনের কাছে আমাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত কাউকে যেন ছাড় দেওয়া না হয়। দ্রুত তদন্ত শেষ করে সকল অপরাধীকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

 

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর অভিযোগ, হত্যাকাণ্ডের সঙ্গে গাবতলি গ্রামের ইসমাইল মেম্বারের ছেলে রকি, সজিবসহ ১০ থেকে ১৫ জনের একটি দল জড়িত। তারা দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

উল্লেখ্য, নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার বাসিন্দা ফোছন আলীর ছেলে। পরিবারের দাবি, মাদক নিরাময় কেন্দ্রের নামে পরিচালিত ওই প্রতিষ্ঠানে অমানবিক নির্যাতনের শিকার হয়ে তিনি প্রাণ হারিয়েছেন। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় “ফয়জুল হত্যার বিচার চাই”, “হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করো” এবং “নিরাময় কেন্দ্রের নামে নির্যাতন বন্ধ করো” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category