• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি: অভিযুক্ত গ্রেপ্তার

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে ফাঁকা বাড়িতে টেলিভিশন মেরামত করতে এসে ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মৃদুল হাসান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত দেড়টায় বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মৃদুল হাসান বন্দর থানার শাহীমসজিদ সংলগ্ন বউ বাজার এলাকার রবিউল হাসান মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে নবীগঞ্জ নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাদল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

এর আগে গত সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৭টায় নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার সালে মোহাম্মদ মিয়ার ভাড়া বাড়িতে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-২৫/৬/২৬)। মামলার পর মঙ্গলবার দুপুরে পুলিশ আসামিকে আদালতে প্রেরণ করেছে।

মামলার বিবরণ ও পারিবারিক পটভূমি:
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, রংপুর জেলার পীরগাছা থানার কালাপেট ভাতা এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে আসমা আক্তার সাথী ও তার স্বামী বাইজিদ দীর্ঘ দিন ধরে বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় সালে মোহাম্মদ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। শিশুটির মা নারায়ণগঞ্জ সদরের একটি পাটের গুদামে চাকরি করেন এবং বাবা পেশায় একজন রিকশাচালক। তাদের সংসারে ৯ বছরের একটি কন্যা ও ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

বিবাদী মৃদুল হাসান তাদের প্রতিবেশী। গত প্রায় ৫ মাস আগে তার কাছ থেকে ২ হাজার টাকায় একটি টেলিভিশন ক্রয় করে শিশুটির পরিবার। টেলিভিশনটি মাঝে মাঝে নষ্ট হলে মৃদুলই তা মেরামত করে দিত।

যেভাবে ঘটনাটি ঘটে:
গত সোমবার সকালে টেলিভিশনটি আবারও নষ্ট হলে মৃদুলকে তা ঠিক করে দেওয়ার জন্য বলা হয়। মৃদুল কিছুক্ষণ পর এসে ঠিক করে দেবে বলে জানায়। এরপর সকাল ৮টায় শিশুটির বাবা-মা প্রতিদিনের মতো যার যার কর্মস্থলে চলে যান। বাড়িতে শিশুরা একাই ছিল।

একই দিন রাত সাড়ে ১০টায় কাজ শেষে বাড়ি ফিরে মা দেখতে পান তার ৯ বছরের মেয়ে কান্নাকাটি করছে। কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করলে শিশুটি জানায়, সোমবার রাত সাড়ে ৭টায় মৃদুল হাসান তাদের ফাঁকা ঘরে টেলিভিশন মেরামত করতে আসে। ঘরে অন্য কোনো অভিভাবক না থাকার সুযোগে সে শিশুটিকে একা পেয়ে যৌন নিপীড়ন চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে লম্পট মৃদুল হাসান কৌশলে ঘর থেকে পালিয়ে যায়।

এ ঘটনা জানার পর ভুক্তভোগী পরিবারটি আইনি পদক্ষেপ নিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category