• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী

বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন এমপি আবুল কালাম

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

[ad_1]

বন্দর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাম ও রুবেলা প্রতিরোধে এ ধরনের ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২০ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ১৮ হাজার ৪৬৭ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৫৩৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে।

টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য উপজেলায় ১২০টি অস্থায়ী এবং ১টি স্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিউর রহমান জানান, নির্ধারিত কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা প্রদান করা হবে এবং অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category