• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

বন্দরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে ৫ম শ্রেণীর এক  স্কুলছাত্রীকে কুকুরের ছানা দেখানোর কথা বলে বাড়ীতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় পুলিশ ধর্ষক আসিফ (২০)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসিফ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়াইপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে। গত বুধবার (১৫ এপ্রিল) রাতে বন্দর উপজেলার চিড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে  ভুক্তভোগী স্কুলছাত্রী পিতা আলমগীর বাদী হয়ে গত বুধবার (১৫ এপ্রিল) রাতে আসিফের বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২০(৪)২৬। এর আগে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়াইপাড়াস্থ ধর্ষকের বসত ঘরের পিছনে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার শেষে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে।  সেই সাথে পুলিশ  ধর্ষক আসিফকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।

মামলার তথ্যসূত্রে জানা গেছে, মামলার বাদী একজন দিনমজুর ও বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়াইপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে আসিফ একই এলাকার প্রতিবেশী। বাদীর মেয়ে (১৫) চিড়াইপাড়া এলাকায়  একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। এ সু্বাদে বখাটে আসিফ বিভিন্ন সময়ে বাদীর মেয়ে স্কুলছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় কুপ্রস্তাবসহ প্রেম নিবেদন করে আসছিল। বাদীর মেয়ে আসিফের প্রস্তাবে রাজি না হওয়ায় আসিফ আরো ক্ষিপ্ত হয়ে উঠে। পরে স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। পরে  বিষয়টি বাদি আসিফের অভিভাবকদের জানালে তারা এ বিষয়ে কোন কর্নপাত করেনি। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার সন্ধ্যায় বাদী জীবিকার তাগিদে অটোরিক্সা নিয়ে কর্মস্থলে বের হয়। ওই সময় বাদীর স্ত্রী তার ভাইয়ের বাড়ীতে টিভি দেখতে গেলে বাদীর মেয়ে বাড়িতে একা ছিল। ওই  সুযোগে  ওই দিন সন্ধ্যা ৭টায় আসিফ বাদীর বাড়িতে গিয়ে বাদীর মেয়ে স্কুলছাত্রীকে কুকুরে ছানা দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসিফের  ঘরের পিছনে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ভুক্তভোগী স্কুলছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দিন রাতে চিড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসিফকে গ্রেপ্তার করে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category