• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

বন্দরে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

[ad_1]

বন্দরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাগরিক জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড গরম পড়ার সাথে সাথে সামান্য বাতাস বা গুড়ি গুড়ি বৃষ্টিতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। গত রোববার ও সোমবার পুরো উপজেলায় ভয়াবহ লোডশেডিং হয়েছে। গত ২ দিন এক ঘন্টা পর পর দুই ঘন্টা লোডশেডিং দেওয়া হয়েছে।

 

জানা গেছে, বন্দর উপজেলায় বিদ্যুতের দৈনিক চাহিদা প্রায়

৩০-৩৫ মেগাওয়াট। অথচ জাতীয় গ্রিড থেকে বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ১৫ থেকে ২০ মেগাওয়াট—যা চাহিদার তুলনায় অর্ধেক। সরবরাহে এই বিশাল ঘাটতির কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে এলাকাভিত্তিক লোডশেডিং দিচ্ছে।

বন্দরে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। লোডশেডিংয়ের জন্য তেল সংকটের পাশাপাশি পল্লী বিদ্যুৎ

সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের উদাসীনতা, অবহেলা ও স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন গ্রাহকরা। গত এক সাপ্তাহ ধরে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বলে জানান তারা।

 

ঘারমোড়া এলাকার গৃহিণী সুমনা রহমান বৃষ্টি জানান, দিন-রাতে কয়েক দফায় বিদ্যুতের আসা-যাওয়ায় কারণে নাগরিক জীবন প্রায় বিপর্যস্ত। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ সকলের।

 

খাইরুল আলম পাশা নামে এক ব্যবসায়ী জানান, বিদ্যুৎ লোকচুরি খেলার কারনে শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হওয়াসহ ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। 

 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বন্দর জোনের ডিজিএম পারভেজ ভূঁইয়া জানান, তেল সংকটের কারনে আগের তুলনায় বর্তমানে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি। যে কারণে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছেনা। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ কম হচ্ছে। গ্যাসের সরবরাহ বাড়লে লোডশেডিং কমবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category