• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে মোটর সাইকেল র্দূঘটনায় পথচারী নিহত 

Reporter Name / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

[ad_1]

বন্দরে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেল র্দূঘটনায় বীরেন্দ্র চন্দ্র সরকার (৬৯) নামে এক  পথচারী নিহত হয়েছে।
 শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পথচারী মৃত্যু হয়। নিহত পথচারী বীরেন্দ্র চন্দ্র সরকার কুমিল্লা জেলার চান্দীনা থানার করইয়া এলাকার চন্দ্র মোহন সরকারের ছেলে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায়  বন্দর উপজেলার  তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোল  প্লাজার সামনে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় র্দূঘটনা কবলিত স্থান থেকে ঘাতক মোটর সাইকেলটি উদ্ধার করতে সক্ষম হলেও ওই সময় ঘাতক মোটর সাইকেল চালক কৌশলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বন্দর থানার ফরাজিকান্দাস্থ তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে বীরেন্দ্র চন্দ্র সরকার   রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেল ধাক্কা দিলে মারাত্মক ভাবে আহত হয়। পরে পথচারীরা আহতকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।  এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category