• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরনের মূলহোতা এমরান ভূঁইয়া গ্রেপ্তার

Reporter Name / ১৩০ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

[ad_1]

বন্দরে মাদ্রাসা ছাত্র মোহাম্মদ ভূইয়া (৮) অপহরনের ঘটনায় ধৃত অপহরনকারি আলী হোসেনের তথ্যের ভিত্তিতে অপহরনের মূলহোতা এমরান ভূঁইয়া (১৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এমরান ভূঁইয়া বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর ভূঁইয়াবাড়ী এলাকার হোসেন ভূইয়ার ছেলে। ধৃতকে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৪২(৩)২৬ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (১২ এপ্রিল) রাতে বন্দর উপজেলার মদনপুর চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এদিকে ধৃত অপহরনকারীর স্বজনরা মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন এমনকি মামলা প্রত্যাহার না করলে প্রান নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

জানা গেছে, গত ১৯ মার্চ বিকেলে মদনপুর চাঁনপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে স্থানীয় মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্র মোহাম্মদ ভূঁইয়াকে জামা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরন করে এমরান ভূঁইয়াসহ একটি চক্র । ঐ দিনই রাতে একটি মোবাইল হতে কল করে অপহৃতর পিতার কাছে ১০ লাখ টাকা মুক্তিপন চাইলে মোশারফ হোসেন বন্দর থানা পুলিশকে ঘটনাটি অবহিত করে। পরে পুলিশ উল্লেখিত নম্বর ট্রাকিং করে ঈদের দিন পুলিশের বিশেষ টিম পটুয়াখালী জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে আলী হোসেনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানা পুলিশ ঢাকা শ্যামপুর এলাকা হতে অপহৃত মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে। ধৃত আলী হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অপহরনের ঘটনার মুল পরিকল্পনাকারী এমরানের নাম উঠে আসে । মামলার তদন্তকারী অফিসার তৌহিদ আলম জানান, ধৃত এমরান ভূঁইয়া অপহরন ঘটনার মাস্টারমাইন্ড। ভিকটিমের পরিবারের লোকজনকে হুমকি বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। ধৃত ইমরানক রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

ভুক্তভোগী মামলার বাদী মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত এমরান খারাপ প্রকৃতির লোক। তার অত্যাচারে আমিসহ আমার পরিবার চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠেছি। আমার পরিবারের জান মালের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় ডায়েরী করেছি। আমি পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category