• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

বন্দরে মাদক বিক্রি বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলা, নারীসহ আহত ৩

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ার জেরে সন্ত্রাসী হামলায় ২ নারীসহ ৩ জন আহত হয়েছেন। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন— হাসান (৩৫), রাসেল (৪০) ও মর্জিনা বেগম (৪৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হারুন ও আলিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ নিয়ে হাসান তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরে একই দিন বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সদরের ৫ নম্বর মাছঘাট এলাকায় হাসানকে একা পেয়ে মারধর করে গুরুতর আহত করে তারা।

 

পরে বিকেল ৪টার দিকে হারুন ও আলিফের নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল রামদা, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে আদমপুরে হাসানদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে রাসেল ও মর্জিনা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

 

হামলাকারীরা ঘরের স্টিলের আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ ঘটনায় আহত হাসানের বড় ভাইয়ের স্ত্রী আঁখি বেগম বাদী হয়ে হারুন, আলিফ, মাওয়াত, মিঠু, আল আমিন, হৃদয়, ইমরান, তোফায়েল ও মারুফসহ ২১ জনকে আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

অভিযোগে আরও বলা হয়, প্রধান দুই অভিযুক্ত স্থানীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাবশালী হওয়ায় আতঙ্কে কেউ এগিয়ে আসেনি। হামলাকারীরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দিয়েছে।

 

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category