• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

বন্দরে নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

Reporter Name / ৮৫ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

[ad_1]

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ জুন) বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সকাল ১০টায় শুরু হওয়া আয়োজনটি দিনভর প্রাণবন্ত পরিবেশে চলে।

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিযোগিতাটি দুটি ভাগে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে স্কুল বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে নজরুল সংগীত, নজরুল নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়।

মোট ছয়টি ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, সংগীত প্রশিক্ষক নূরুল হক মান্নাহ ও মিতু মোর্শেদ এবং নৃত্য প্রশিক্ষক রোকসানা রহমান সামিয়া।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাইয়ূম খান।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category