• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বন্দরে ডাকাতি প্রস্তুতি মামলায় আরও ২ ডাকাত গ্রেপ্তার

Reporter Name / ১১৫ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতি প্রস্তুতি মামলায় ডাকাত দলের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ মাইচ্ছাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে বিপ্লব (৩২) এবং পদুঘর এলাকার বরাত মিয়ার ছেলে শরীফ (৩৪)।

শনিবার (২৩ মে) দুপুরে তাদের বন্দর থানায় দায়ের করা ৩২(৫)২৬ নম্বর মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২২ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার (২০ মে) ভোররাত ৩টার দিকে বন্দরের শাহী মসজিদ এলাকায় ৭ থেকে ৮ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ সেখানে অভিযান চালালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে গোলাম মোস্তফা ও মাসুম নামে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে অন্য সদস্যরা পালিয়ে যায়।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে রামদা, লোহার পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে শুক্রবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একই মামলায় ডাকাত দলের আরও দুই সদস্য বিপ্লব ও শরীফকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, পলাতক ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category