• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

বন্দরে চাঁদা না পেয়ে ইটভাটা ম্যানেজারকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

Reporter Name / ১১৭ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে চাঁদার দাবিকৃত ২০ লাখ টাকা না পেয়ে ইটভাটা ম্যানেজারকে কুপিয়ে জখম ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো আসামি গ্রেপ্তার বা লুট হওয়া টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, আহত ইটভাটা ম্যানেজার নবী হোসেন গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ জাকারিয়া ওরফে জাকির, তার ভাই বুলবুলসহ ৭ জনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ১৩(৪)২৬ এবং এতে দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ৩৮৫, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৮৬, ৩৮৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার ফনকুল এলাকায় অবস্থিত “আল্লাহর দান” নামীয় ইটভাটার অফিসে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবী হোসেন দীর্ঘদিন ধরে তার ভাতিজা হাজী মোহাম্মদ গোলাপ মিয়ার মালিকানাধীন ইটভাটায় ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। অভিযুক্ত জাকারিয়া ও তার ভাই বুলবুল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্তরা কয়েকদিন ধরে ইটভাটা থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল এবং টাকা না দিলে ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইটভাটার অফিসে গিয়ে পুনরায় চাঁদা দাবি করে।

ম্যানেজার নবী হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার কাছে থাকা নগদ ১০ লাখ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে বন্দর থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

[ad_2]

আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category