• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বন্দরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমাম আব্দুল্লা আল মাসউদ (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত শিক্ষার্থী আমেনা শরীফ ফিহাকে উদ্ধার করা হয়েছে।

 

উদ্ধার হওয়া শিক্ষার্থী আমেনা শরীফ ফিহা বন্দর থানার নবীগঞ্জ ৭ নম্বর রোড এলাকার বাসিন্দা ফারুকুল ইসলামের মেয়ে এবং নবীগঞ্জ গার্লস স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

 

এ ঘটনায় শিক্ষার্থীর মা আমজাদী বেগম বাদী হয়ে বুধবার (১০ জুন) রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুল্লা আল মাসউদকে প্রধান আসামি করা হয়েছে।

 

মামলার অভিযোগে জানা যায়, আব্দুল্লা আল মাসউদ বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার গনী বেপারী জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে তিনি ভুক্তভোগী শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে পড়াতেন। এ সময় তিনি শিক্ষার্থীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আমেনা শরীফ ফিহা ব্যবহারিক পরীক্ষার খাতা কিনতে বাসা থেকে বের হন। নবীগঞ্জ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সড়কে পৌঁছালে আব্দুল্লা আল মাসউদ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

তবে মামলার অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। আদালতের রায় না হওয়া পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ আইনগতভাবে প্রমাণিত বলে গণ্য হবে না। 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category