
অনেকেই আমরা ফেসবুক থেকে ইনকাম করার চিন্তা ভাবনা করে থাকি। পাশাপাশি ফেসবুকে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করি। ফেসবুকে জনপ্রিয়তা লাভ করার জন্য ফলোয়ার বৃদ্ধি করতে হয়।
আর ফেসবুকের ফলোয়ার বৃদ্ধি করার অনেক উপায় রয়েছে। আপনি খুব সহজেই ফ্রি ফেসবুক ফলোয়ার নিতে পারবেন। তাছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে ফেসবুক ফলোয়ার নেওয়া যায়।
তবে সেগুলো সরাসরি কোন কাজে আসে না। তবুও আপনি চাইলে নিয়ে দেখতে পারেন। এছাড়াও অর্গানিক অনেক উপায় আছে, যার মাধ্যমে ফেসবুক অটো ফলোয়ার নিতে পারেন। চলুন এবার বিস্তারিত জানা যাক।
ফ্রি ফেসবুক ফলোয়ার পাওয়ার অনেকগুলো উপায় রয়েছে। আপনি ফেসবুকে কনটেন্ট বানিয়ে ফ্রিতে ফলোয়ার নিতে পারেন।
এছাড়াও আপনার যদি অন্য কোন প্লাটফর্মে অ্যাকাউন্ট থাকে এবং সেখানে প্রচুর ভিজিটর পান, সেক্ষেত্রে ফেসবুকে ফলোয়ার নিতে পারেন। এছাড়াও ফেসবুক গ্রুপগুলোতে নিজের একাউন্ট শেয়ার করতে পারেন।
আকর্ষণীয় ভিডিও কন্টেন্ট তৈরি করলে এমনিতেই ফ্রি ফলোয়ার পাওয়া যায়। বিশেষ করে নিউজ ও বিভিন্ন ধরনের টেকনোলজি গ্রুপগুলোতে জয়েন করতে পারেন।
অবশ্যই পড়বেনঃ
আর এই বিষয়গুলোতে ভিডিও বানিয়ে সেই গ্রুপগুলোতে শেয়ার করুন। মানুষজন গ্রুপে আপনার ভিডিও দেখে শেয়ার করতে পারে এবং ফলো পর্যন্ত করতে পারে। নিম্নে কয়েকটি উপায় শেয়ার করা হলোঃ
আপনার প্রোফাইল ছবি, কভার ফটো এবং বায়ো আকর্ষণীয় করুন। একটি প্রফেশনাল লুক ফলোয়ার বাড়াতে সাহায্য করে। এছাড়াও প্রতিনিয়ত প্রোফাইল আপডেট করতে থাকুন।
বিশেষ করে আপনার প্রোফাইল অন্যদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও প্রোফাইলে সকল ধরনের সেটআপ সঠিকভাবে করুন। facebook নিজে থেকেই কিছু সেটআপ করার জন্য সাজেস্ট করবে। সেগুলো সঠিকভাবে করে নিবেন।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে কনটেন্ট পাবলিশ করতে থাকুন। বিভিন্ন বিষয় নিয়ে কনটেন্ট পাবলিশ করতে পারেন। যেমনঃ
এই টপিকগুলো নিয়ে ভিডিও তৈরি করলে এখন খুব দ্রুত ভাইরাল হওয়া যায় এবং অনেক বেশি ভিউজ পাওয়া যায়। যার কারণে আপনারা খুব দ্রুত ফলোয়ার বাড়াতে এই টাইপের কনটেন্ট গুলো তৈরি করতে পারেন।
বর্তমানে কি ট্রেন্ড চলছে তা বুঝে পোস্ট করলে দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ট্রেন্ডিং টপিকগুলো বাছাই করুন। ইন্টারনেট ও ফেসবুক থেকে ধারণা নিন।
তারপর ভিডিও তৈরি করে আপলোড করুন। সাধারণত ট্রেন্ডিং টপিকে ভিডিও বানালে খুব দ্রুত পোস্ট ভাইরাল হয়।
আর এতে করে আপনি প্রচুর ভিউজ পান এবং খুব সহজেই ফলোয়ার বৃদ্ধি করে মনিটাইজেশন পাওয়া যায়।
Facebook Reels এখন সবচেয়ে দ্রুত ফলোয়ার বাড়ানোর মাধ্যম। কারণ ফেসবুক শর্ট ভিডিও বা Reels খুবই দ্রুত ভাইরাল হয়।
এর কারণে সকলেই এখন ফেসবুকে শর্ট ভিডিও আপলোড করে দ্রুত বেশি ভিউজ নিয়ে থাকে। আর বেশি ভিউজ পেলেই আপনি ফলোয়ার বাড়াতে পারবেন।
তবে শর্ট ভিডিও আকর্ষণীয় হতে হবে। প্রথমত ছোট ছোট ভিডিও বানান। আকর্ষণীয় ক্যাপশন দিন। আর ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করুন। এভাবে ভিডিও আপলোড করলে ফ্রি ফেসবুক ফলোয়ার পাওয়া যায়।
সঠিক হ্যাশট্যাগ দিলে আপনার পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছায়। এজন্য সঠিকভাবে ভিডিওতে বা পোস্টে হ্যাশ ট্যাগ ব্যবহার করুন।
মূলত ভিডিওর কনটেন্ট অনুযায়ী হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হয়। আপনি কি টাইপের কনটেন্ট তৈরি করছেন, সেই অনুযায়ী ট্যাগগুলো ব্যবহার করুন।
উল্টাপাল্টা ট্যাগ ব্যবহার করলে পোস্ট বা ভিডিও ভাইরাল হবে না। তাই সঠিক ট্যাগ ব্যবহার করে পোস্ট ভাইরাল করে ফলোয়ার বৃদ্ধি করুন। উদাহরণ: #FacebookTips #FreeFollowers #ViralPost
বিভিন্ন গ্রুপে পোস্ট ও কমেন্ট করুন। এতে নতুন অডিয়েন্স আপনাকে চিনবে। মূলত আপনার ফেসবুক পেজ ব্যবহার করে বিভিন্ন গ্রুপে ভিডিও বা পোস্টে কমেন্ট করুন।
এছাড়াও নিজের কনটেন্টগুলোকে সেই গ্রুপে শেয়ার করুন। এতে করে অডিয়েন্স আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলকে চিনবে এবং ভিডিও দেখে ফলো করতে পারে।
এভাবে অনেক গ্রুপ ব্যবহার করে ফ্রী ফলোয়ার পাওয়া যায়। এছাড়াও ফলোয়ার এক্সচেঞ্জ করে ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন।
কেউ আপনার প্রোফাইল বা ফেসবুক পেজ ফলো করবে, বিনিময়ে আপনি তার ফেসবুক পেজ বা প্রোফাইল ফলো করে দিবেন। এভাবেও ফ্রিতে ফেসবুক ফলোয়ার বাড়ানো যায়।
লাইভ ভিডিও করলে আপনার ফলোয়ারদের সাথে সরাসরি কানেকশন তৈরি হয়। এছাড়াও দর্শকরা লাইভ ভিডিও দেখতে পছন্দ করে থাকে।
প্রতি সপ্তাহে আপনি দর্শকদের সাথে কানেকশন তৈরি করতে লাইভ ভিডিও করতে পারেন। অথবা ফেসবুক লাইভ করতে পারেন। সেখানে আপনার দর্শকদের কমেন্টের রিপ্লাই দিবেন।
অপরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। অনেকেই ফলো করে রাখে। মূলত অপরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফলোয়ার হিসেবে রেখে দিতে পারেন। এভাবে অনেকেই প্রচুর ফ্রেন্ড বানিয়ে ফলোয়ার করে রেখে দিয়েছে। এই পদ্ধতিতে খুব সহজে ফলোয়ার বাড়ানো যায়।
আপনার ফেসবুক পেজের লিংক অথবা ফেসবুক প্রোফাইলের লিংক অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করুন। whatsapp সহ instagram platform গুলোতে শেয়ার করতে পারেন।
এছাড়াও আপনার যদি কোন ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম থাকে, সেখানে আপনার পেজের লিংক শেয়ার পারেন। এতে করে ফ্রি ফেসবুক ফলোয়ার পাওয়া যায় এবং মনিটাইজেশন পেতে সুবিধা হয়।
ফেসবুকে অটো ফলোয়ার বিভিন্নভাবে নেওয়া যায়। বিশেষ করে বিভিন্ন প্লাটফর্ম ও পদ্ধতি অনুসরণ করে ফলোয়ার নিতে পারবেন। বর্তমানে ফেসবুকে অটো ফলোয়ার নেওয়ার অনেক পদ্ধতি রয়েছে, যা ইতিমধ্যেই আলোচনা করেছি।
পদ্ধতির ছাড়াও কিছু প্লাটফর্ম পাবেন, যেখান থেকে হয়তো আপনি অটো ফলোয়ার নিতে পারবেন। কিন্তু সেই ফলোয়ার আপনার ফেসবুক পেজকে গ্রো করাতে সাহায্য করবে না বরং ফেসবুক পেজের ভিডিও ডাউন হয়ে যেতে পারে।
অনেক সময় আবার ফেসবুক পেজ পর্যন্ত ব্যান হয়ে যায়। এছাড়াও অটো বট ফলোয়ার নেওয়ার কারণে ফেসবুক পেজ রিচ কমে যেতে পারে। সাধারণত ফেসবুক পেইজে অর্গানিক ফলোয়ার্ড থাকলে বেশি ভিউজ ও লাইক পাওয়া যায়।
অটো ফলোয়ার নেওয়ার অনেকগুলো অ্যাপস রয়েছে, যা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তারা সাধারণত রোবট বট ব্যবহার করে ফলোয়ার দিয়ে থাকে। এই ফলোয়ার পরবর্তীতে আপনার কোন কাজে আসে না, আপনার ভিডিওতে ভিউজ বাড়বে না।
অটো ফলোয়ার নেওয়ার ওয়েব সাইটগুলো আপনি বাজারে সার্চ করলে পেয়ে যাবেন। আমি আর এক্সট্রা করে নাম বলে দিতে চাইছি না। কারণ আমার মতে অটো ফলোয়ার নেওয়া উচিত নয়।
তাই সর্বশেষে বলবো ফেসবুকে অটো ফলোয়ার নিতে চাইলে সঠিক পদ্ধতি অনুসরণ করুন। কোন ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম ব্যবহার করে ফলোয়ার নিবেন না। সেগুলো সাধারণত ফেক বা বট ফলোয়ার হয়ে থাকে।
আর যদি আপনার তাও অটো ফলোয়ার নিতে ইচ্ছা করে, তাহলে ব্রাউজারে সার্চ করে অনেক প্ল্যাটফর্ম পাবেন সেখানে ঢুকে লগইন করে ফলোয়ার নিতে পারেন।
ফেসবুকে অটো ফলোয়ার নেওয়ার জন্য তেমন কোন অফিশিয়াল অ্যাপ নেই। যেগুলো আছে সেগুলো সাধারণত থার্ড পার্টি অ্যাপ।
যা ব্যবহার করে অটো ফলোয়ার নিলে ফেসবুক পেজের ক্ষতি হতে পারে। পাশাপাশি ফেসবুক পেজ সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে।
এজন্য এই ধরনের অটো ফলোয়ার অ্যাপস গুলো থেকে দূরে থাকুন। অর্গানিকভাবে ফলোয়ার চেষ্টা করুন। অর্গানিকভাবে ফলোয়ার নেওয়া খুবই সহজ। প্রতিদিন সঠিকভাবে ফেসবুক পেজ পরিচালনা করলেই ফলোয়ার বৃদ্ধি করা যায়।
ফেসবুকে আনলিমিটেড ফলোয়ার নেওয়া সবচেয়ে সহজ উপায় হল শর্ট ভিডিও তৈরি করা। শর্ট ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ পাওয়া যায়।
প্রতিদিন আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবেন এবং ভিউজ থেকে ফলোয়ার পর্যন্ত গেইন করতে পারেন। এই উপায়টি আমার কাছে সেরা মনে হয়েছে।
তবে ভিডিও টপিক এবং কোয়ালিটি আকর্ষণীয় হতে হবে। এইচডি ভিডিও দশকরা বেশি পছন্দ করে থাকে। সে ক্ষেত্রে এইচডি কোয়ালিটির ভিডিও তৈরি করুন।
এছাড়াও আপনার ভিডিওগুলো টিক টক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করুন। tiktok এ একাউন্ট থাকলে সেখানে ফেসবুক পেজের লিংক শেয়ার করতে পারেন। এতে করে খুব দ্রুত সময়ে ফলোয়ার গেইন করা যায়।
তাছাড়াও ইন্সট্রাগ্রামে ফেসবুক পেজ শেয়ার করে ফলোয়ার বৃদ্ধি করতে পারেন। আপনারা হয়তো জানেন ইনস্টাগ্রামে অনেক দ্রুত পোস্ট ও ভিডিও ভাইরাল হয়।
এক্ষেত্রে প্রথমে আপনি ইনস্টাগ্রামে ভালো পরিমাণ ফলোয়ার বাড়ান। তারপর ফেসবুক পেজের শেয়ার করে সেখান থেকে ফলোয়ার নিতে পারেন।
অনেকেই ফেসবুক ফলোয়ার কিনতে চান। তবে অর্গানিকভাবে ফেসবুক ফলোয়ার কিনলে কোন সমস্যা হয় না। যদি আপনি বট ফলোয়ার কিনেন, সে ক্ষেত্রে আপনার ফেসবুক পেজে বিভিন্ন টাইপের সমস্যা হতে পারে।
এছাড়াও ফেক ফেসবুক একাউন্টের ফলোয়ার নিলে আরো বেশি প্রবলেম হতে পারে। বর্তমানে অনেক প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে ফেসবুক ফলোয়ার কেনা যায়।
এই প্লাটফর্ম গুলো সাধারণত মাইক্রো জব সাইট হয়ে থাকে। এখানে আপনি অর্গানিক ফেসবুক ফলোয়ার নিতে পারবেন। এমনই কয়েকটি প্লাটফর্ম হলঃ
উপরোক্ত প্লাটফর্ম গুলো যেকোনো ব্রাউজারে সার্চ করলেই পেয়ে যাবেন। তবে এখান থেকে যদি কেউ অর্গানিক ফলোয়ার দিয়ে থাকে, সেক্ষেত্রে কিনতে পারেন।
তবে আমার মতে এই প্ল্যাটফর্মগুলোতে সাধারণত অর্গানিক ফলোয়ার পাওয়া যায় না। বেশির ভাগই বট ফলোয়ার দিয়ে থাকে। যেগুলো ফেসবুক পেজের জন্য ক্ষতিকর।
এজন্য সতর্ক থেকে আগে আপনার কাজের বিবরণ দিয়ে দিবেন। এখানে সাধারণত জব পোস্ট করতে হয়। আপনি ফলোয়ার নিবেন তার একটি জব পোস্ট করতে পারেন। তবে অবশ্যই উল্লেখ করে দিবেন অর্গানিক ফলোয়ার হতে হবে।
পাশাপাশি যে ব্যক্তি facebook একাউন্ট দিয়ে আপনার পেজ ফলো করবে, তার প্রমাণপত্র চাইবেন। স্ক্রিনশট আকারে প্রুফ চাইবেন। এভাবে সাধারণত অর্গানিক ফলোয়ার নেওয়া যেতে পারে।
বর্তমানে অনেকেই দ্রুত ফলোয়ার বাড়ানোর জন্য অটো ফলোয়ার সার্ভিস ব্যবহার করে থাকেন। তবে এই পদ্ধতিটি দেখতে সহজ হলেও এর মধ্যে বেশ কিছু গুরুতর ঝুঁকি রয়েছে
আপনারা সকলেই অর্গানিকভাবে ভিডিও বানিয়ে ফেসবুক ফলোয়ার গেইন করার চেষ্টা করবেন। অযথা অসৎ উপায়ে ফলোয়ার নিতে যাবেন না।
এতে করে কখনোই ফেসবুকের ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন না বরং আপনার সময় নষ্ট হবে। তাছাড়াও বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে ফলোয়ার নিবেন না, সেগুলো সাধারণত বেশিরভাগ ভুয়া হয়ে থাকে। তাই সর্বশেষে সকলকে বলবো সঠিক পদ্ধতি অনুসরণ করুন এবং খুব সহজে ফলোয়ার বৃদ্ধি করুন।
গুরুত্বপূর্ণ ডিসক্লেমার (Disclaimer)
এই আর্টিকেলে উল্লেখিত অটো ফলোয়ার সংক্রান্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক ও সচেতনতার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। আমরা কোনো ধরনের ফেক ফলোয়ার সার্ভিস, বট বা থার্ড-পার্টি টুল ব্যবহারের পরামর্শ দিই না।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নীতিমালা মেনে চলা প্রত্যেক ব্যবহারকারীর নিজস্ব দায়িত্ব। অনিরাপদ বা অনৈতিক পদ্ধতি ব্যবহার করলে তার সম্পূর্ণ দায়ভার ব্যবহারকারীকে বহন করতে হবে।
সর্বদা অর্গানিক ও বৈধ উপায়ে ফলোয়ার বাড়ানোর চেষ্টা করুন।এটাই দীর্ঘমেয়াদে সফলতার একমাত্র নিরাপদ পথ।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।