• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মাদক-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স অফিসার ইনচার্জ কায়সার আহমেদ মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার

মাদক-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স অফিসার ইনচার্জ কায়সার আহমেদ

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

মো. হিমেল মিয়া, মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে মাদক, অনলাইন জুয়া, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কায়সার আহমেদ।

তিনি বলেন, “অপরাধী যে-ই হোক, আইন সবার জন্য সমান। মাদক, অনলাইন জুয়া, সন্ত্রাসসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”

এদিকে চরমান্দালিয়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি হিসেবে পরিচিত শামীমকে গ্রেপ্তার করে পরে ছেড়ে দেওয়ার অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কায়সার আহমেদ।

তিনি জানান, শামীমকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই পুলিশ সেখানে গিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

কায়সার আহমেদ আরও বলেন, কাউকে গ্রেপ্তার করা হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হয়। কোনো অপরাধের বিষয়ে তথ্য থাকলে সাধারণ মানুষকে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

অপরদিকে, মাদক ও অনলাইন জুয়ার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতামূলক কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন তিনি। স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান কায়সার আহমেদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts