• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

ফতুল্লার বাশমুলি এলাকায় যৌথ অভিযান: মাদক, অস্ত্রসহ আটক ১০

Reporter Name / ৭৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় দিনে-দুপুরে মাদক ব্যবসায়ীরা  র‍্যাবের উপর হামলা করে তিন র‍্যাব সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ফতুল্লায় র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ সংলগ্ন এলাকায় একটি বাড়িতে মাদকের আস্তানার সন্ধান পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওভোগ শতাব্দী গার্মেন্টস এলাকার মোবারক হাবিবের মালিকানাধীন পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় রাসেদ ও রাসেলের নিয়ন্ত্রিত আস্তানা থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র এবং প্রায় ১০ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, একইদিন দুপুরে ফতুল্লার বেয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় দুর্বৃত্তদের হামলায় ৩ জন র‍্যাব সদস্য আহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

র‍্যাব ও পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts