[ad_1]
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় দিনে-দুপুরে মাদক ব্যবসায়ীরা র্যাবের উপর হামলা করে তিন র্যাব সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ফতুল্লায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাতে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ সংলগ্ন এলাকায় একটি বাড়িতে মাদকের আস্তানার সন্ধান পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেওভোগ শতাব্দী গার্মেন্টস এলাকার মোবারক হাবিবের মালিকানাধীন পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় রাসেদ ও রাসেলের নিয়ন্ত্রিত আস্তানা থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র এবং প্রায় ১০ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, একইদিন দুপুরে ফতুল্লার বেয়ালিয়া খাল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় দুর্বৃত্তদের হামলায় ৩ জন র্যাব সদস্য আহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
র্যাব ও পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
[ad_2]