• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামি জাহিদ গ্রেফতার

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর শুভ হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. জাহিদকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২১৫ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— ফতুল্লা থানার ইসদাইর রেললাইন এলাকার দুলাল মিয়ার ছেলে মো. জাহিদ (৩৫), তার স্ত্রী বিলকিস (২৬), পশ্চিম মাসদাইর এলাকার মৃত হাসান মৃধার ছেলে হযরত (৩৮) এবং জামতলা এলাকার ভাড়াটিয়া মৃত আদম আলীর মেয়ে আয়েশা (৫৫)।

পুলিশ জানায়, রোববার বিকেলে ইসদাইর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ ফতুল্লার ইসদাইর এলাকা থেকে শুভ (২৩) নিখোঁজ হন। ঘটনার রাতে তার মা ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে শুভর মরদেহ উদ্ধার করে পুলিশ এবং অজ্ঞাত লাশ হিসেবে দাফন করা হয়। পরবর্তীতে ২ এপ্রিল নিহতের মা মাকসুদা বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা (৫১)সহ ১০ জনকে এজাহারনামীয় আসামি এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত সাব্বির, রাজ্জাক, ওয়াসিম ও লাল শুভসহ মোট কয়েকজন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় জাহিদকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্ত্রী বিলকিস, আয়েশা ও হযরতকেও বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়। তিনি আরও জানান, জাহিদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ ৭-৮টি মামলা এবং হযরতের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category